কবি পরিতোষ সরকারের তিনটে কবিতা

কবি পরিতোষ সরকারের তিনটে কবিতা 

অঙ্ক শিখি



জীবনের প্রতিটি পাঠে শিখছি বিন্দু- বিন্দু যোগ
দেখছি কিভাবে যোগফল বিয়োগ হয়ে যাচ্ছে
পেন্সিলে-পেন্সিলে...

গুণিতকে বাড়ছে একাকিত্ব-
মুঠোর ভেতরে চক্...ডাস্টার...দাগকাঠি...

দশমিক আমার বড্ড প্রিয়...

তাই, চোখ বুঁজলেই ওকে দেখি
আর, আমাদের ঈশ্বর...

এখন,সিঁড়ি ভাঙতে ভাঙতে জ্যামিতি হচ্ছি বারবার 
ভা গ শে ষে সিটিগোল্ড...
----------------------------------------



...বনাম ঈশ্বর
   

সত্যি কথা লিখতে সাহস যুগিয়েছে 
আমাদের কবিতা
পরিবেশ
অথবা আপনি 

রাত বাড়ে, কাকেরা ঘুমোই, জেগে থাকে কবিরা
আটপৌরে
অথবা 
ভাঁজ করে রাখা ঐকিক নিয়মের সিঁড়িঘরে 

আমি রোদের কথা লিখি
বুকের শব্দ মাপি
টুকে রাখি বৃষ্টি
কোদাল ধরি
পাথর ভাঙি
পথ বানাই

যে লোকটি পুতুলনাচ দেখিয়ে নিজেকে ইংরেজ ভাবে
তাঁকে দেখে হেসে উঠি
আর নিজেকে জন্মগত পাগল প্রমাণ করি

সুতারাং,
সাহস' শব্দটা আপনার কাছে বিজ্ঞান হলে,
আমার নিকট অন্তরঙ্গ ঈশ্বর
----------------------------------------

পাখিবেলা   

অনেক দিন
তোমার সাথে দেখা হয়নি
আসলে সময় সেভাবে আর আসে না
আসে না বুলবুল অথবা দর্জিপাখি

দিন দুপুরে 
মাঝ গঙ্গায় একটি কাক
ডেকে উঠলে বুঝতে পারি
বয়স বেড়েছে

বেড়েছে পেট ও অজশ্র নখ

সুচিত্রা, মানুষ চিনতে যে বয়স লাগে তা গঙ্গাপাখির
কাছেই শিখলাম
--------------------------------
প রি তো ষ  স র কা র
কবি ,গল্পকার ও ছড়াকার। জন্ম:ইং-১৬/১২/১৯৭৭ । পিতা- ৺মোহন সরকার, মাতা গীতা সরকার। নদিয়া জেলার হোগলবাড়িয়া থানার বেতবাড়িয়া গ্রামে বসবাস। ছাত্রজীবন থেকেই লেখালেখি। বেশ কিছু সাহিত্য পত্রিকার সাথে যুক্ত থেকেছেন এবং আছেন। "শীতলপাটি শিল্প ও সাহিত্য সমন্বয় পরিষদ"- এর প্রতিষ্ঠাতা। কবিতা লেখার পাশাপাশি ভালোবাসেন গাছগাছালি, বাগান চর্চা নিয়ে থাকতে। প্রকাশিত কবিতাগ্রন্থ- লোডশেডিংয়ের কবিতা, পৃথিবীটা বেঁচে আছে ।

Comments

Popular posts from this blog

মানুষ পুড়ছে/ ইলা রায় মল্লিক

দত্তপুকুরের 'অনুভূতি আবৃত্তি কেন্দ্র'-এর ৫ বছরে পদার্পণ: রবীন্দ্র জয়ন্তীর মঞ্চে শিল্পের এক অনন্য মেলবন্ধন

লোডশেডিং করে জেতা' বিরোধী দলনেতা আজ বাংলার মুখ্যমন্ত্রী!