মানুষ পুড়ছে/ ইলা রায় মল্লিক

মানুষ পুড়ছে
ই লা  রা য় ম ল্লি ক           
                 
গভীর কুয়াশা ঢেকেছে পৃথিবীর বুক  
গভীর কুয়াশা ঢেকেছে পৃথিবীর বুক।

আধুনিক পোশাক পড়া ওরা কারা? -
চার পায়ে হাঁটছে আদীম মানুষের মতো!

ওরা কারা ?
রাস্তার পাশে শুয়ে শুয়ে রয়েছে!
হারিয়েছে বাড়ির ঠিকানা।

ওরা কারা?
শৃগাল টেনে নিয়ে যাচ্ছে বনের মধ্যে!
হারিয়েছে প্রতিকারের ভাষা।

ওরা কারা!ওরা কারা! কারা ওরা?
ওরা মানুষ!
হা...হা...হা...হা...(অট্টহাসি)
মানুষ!
দেখো দেখো খানিক আনন্দে 
মাদকে আগুন লাগিয়ে ছিল
সেই আগুন আজ সমস্ত  শক্তিকে, বুদ্ধিকে,
ঞ্জানকে পুড়িয়ে চারিদিকে শুধু ধোঁয়া ধোঁয়া ধোঁয়া...!
মানুষ পুড়ছে
হা...হা...হা...হা...
মানুষ পুড়ছে... মানুষ পুড়ছে...
গভীর কুয়াশা ঢেকেছে পৃথিবীর বুক।।

Comments

Popular posts from this blog

দত্তপুকুরের 'অনুভূতি আবৃত্তি কেন্দ্র'-এর ৫ বছরে পদার্পণ: রবীন্দ্র জয়ন্তীর মঞ্চে শিল্পের এক অনন্য মেলবন্ধন

অশোকনগরে পরিবর্তনের ডাক: নিকাশি, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থাকে হাতিয়ার করে জয়ের লক্ষ্যে বিজেপি

শান্তিনিকেতনে ‘একদুনিয়া’র শুভ সূচনা: প্রযুক্তি ও প্রতিভার নতুন দিগন্ত