এ কেমন বিচার / কবি লিটন বিশ্বাস

        এ কেমন বিচার
        কবি লিটন বিশ্বাস 


        নিস্তব্ধ রাত তখন,
        নিদ্রা স্নাত আমি।
        এমনটা হলো কখন,
        কিছুই বুঝিনি আমি।
        নরখাদক পিশাচ যেন,
        রক্ত খাওয়ার লোভে -
        আমার উপর ঝাঁপিয়ে,
        বিবস্ত্র হীন করে।
        হাঁকিডাকি বাঁচার আশায়,
        আসেনাতো কেউ ছুটে।
        নিজের রক্ষার চেষ্টায়-
        নিল সবযে লুটে।
        
       ভগবানের একি বিচার ?
       নারীর উপর অনাচার ।
       সবকিছু নিল লুটে-
       জানোয়ারের অধম টিতে।
       মরতে আমি চাইনা-
       বাঁচতে চাই সবারসাথে।
       হাতে-পায়ে,ধরি তাহার,
       প্রাণভিক্ষা,দাওনা আমার।
       সবকিছু ভুলে যাব-
       পাঁচটি কান করবনা ।
       নির্দয় পিশাচ টিতে,
       গলার টুঁটি চেপেধরে।
       আমার জীবন শেষকরে।

      ভগবানের একি বিচার!
      নারীর কেন অনাচার?
      সকালে সবাই আসে-
      আমাকে নামায় এসে।
      সব তথ্য লোপাটকরে-
      বাঁচার আশা সবাইকরে।
     পুলিশ কেন নির্বাক?
     সরকারবা কোথায় আজ।
     ভান্ডারযে হারিয়ে গেল-
     লক্ষীনেই ভান্ডার আছে,
     লক্ষীকি স্বাধীন আছে।।
     সবারই স্বার্থে আজ,
     মা-বোনেরা জেগেউঠুন।
     দূর্গা-রূপ ধারণকরে,
     কালীর মতো এগিয়েচলুন।
     নারী সন্মান ফিরিয়েআনুন
     ফিরিয়ে আনুন স্বাধীনতা।
         

Comments

Popular posts from this blog

মানুষ পুড়ছে/ ইলা রায় মল্লিক

দত্তপুকুরের 'অনুভূতি আবৃত্তি কেন্দ্র'-এর ৫ বছরে পদার্পণ: রবীন্দ্র জয়ন্তীর মঞ্চে শিল্পের এক অনন্য মেলবন্ধন

লোডশেডিং করে জেতা' বিরোধী দলনেতা আজ বাংলার মুখ্যমন্ত্রী!