Posts

এ কেমন বিচার / কবি লিটন বিশ্বাস

Image
        এ কেমন বিচার         কবি লিটন বিশ্বাস          নিস্তব্ধ রাত তখন,         নিদ্রা স্নাত আমি।         এমনটা হলো কখন,         কিছুই বুঝিনি আমি।         নরখাদক পিশাচ যেন,         রক্ত খাওয়ার লোভে -         আমার উপর ঝাঁপিয়ে,         বিবস্ত্র হীন করে।         হাঁকিডাকি বাঁচার আশায়,         আসেনাতো কেউ ছুটে।         নিজের রক্ষার চেষ্টায়-         নিল সবযে লুটে।                 ভগবানের একি বিচার ?        নারীর উপর অনাচার ।        সবকিছু নিল লুটে-        জানোয়ারের অধম টিতে।        মরতে আমি চাইনা-        বাঁচতে চাই সবারসাথে।        ...

কালীর লিলা /কবি লিটন বিশ্বাস (মছলন্দপুর)

Image
কালীর লিলা       কবি লিটন বিশ্বাস ( মছলন্দপুর ) কালী ঠাকুর, কালী ঠাকুর       জিহ্বা তোমার লাল। সামনে রাখা বাতসা দেখে, তাইকি ঝরে নাল ? লজ্জা তোমার নেইকি মাগো !    পারোনি কেন কিছু? জুটলো নাকি একটি কাপড় ;           তাইকি চুল নীচু! পায়ের নীচে শিব বাবাকে।         রাখছো চেপে ধরে, মারছো তুমি জোড়া পায়ে-              বাপযে যাবে মরে। গলায় তোমার মুন্ডুমালা,         একটি হাতে খাঁড়া । আর এক হাতে বাটি ভরা,                  খাচ্ছ দই- খৈ॥

এক অপরূপ স্মৃতি/ কবি লিটন বিশ্বাস

Image
এক অপরূপ স্মৃতি কবি লিটন বিশ্বাস  মা, মাগো, ও মা-তুমি কোথায়। আমি আজও ভুলতে পারিনি  তোমার স্নেহ-কোমলতা অনুভূতি কে।  বলো না মা, আমি কি ভাবে তা বর্ণনা করি- সে ছিলো এক নব বসন্তের ছোঁয়া, এতো দিনের অধরা। কাশফুলের মৃদু দোলা উজ্জ্বল দ্বীপন মাত্রার দ্বীপ  কোকিল কন্ঠী গীত যায়না সহযে ভোলা ।।

শেষের পথে/কবি লি ট ন বি শ্বা স

Image
শেষের পথে কবি লি ট ন  বি শ্বা স  জীবনের প্রথম আর শেষ-যদি অকালে পতন না হয়;  দেখবি সেদিন তুই! সুখ, দুঃখ, লোভ, লালোসা থাকবে না সেদিন মনে।। তুই থাকিস সেই দিনটির পথ চেয়ে-সব কিছু  দেব বিলিয়ে সেদিন, রবেনা কিছুই আর।। নিজে মরবো কেঁদে কেঁদে-হাসিবে ভূবন বাসী।। কষ্টে ভরা হৃদয় আমার, ব্যাথায় ভরা মন।। দুঃখ আমার চির সাথী, আবেগ ছড়ায় মন।। সুখ আমার নেই মনেতে, আজ দুঃখের বোঝা নিয়ে,  জীবন সাথী তারই ভাবি উদাস পানে চেয়ে।। দু-নয়নে অশ্রু ঝরে তাঁরই কথা ভেবে।।  স্বপ্ন ছিলো দুটি মনে, ছিল না কোনো ভয়।। তবে কেন হৃদয় মাঝে এমন মনে হয়,

এবিসিডি -পরিতোষ সরকার

Image

নদিয়া জেলার করিমপুরের কবি ও শিশু সাহিত্যিক পরিতোষ সরকারের মুখোমুখি । "বর্তমান ভারত বার্তা" পত্রিকার পক্ষে __সৌভিক চক্রবর্তী।

Image
নদিয়া জেলার করিমপুরের কবি ও শিশু সাহিত্যিক পরিতোষ সরকারের মুখোমুখি । "বর্তমান ভারত বার্তা" পত্রিকার পক্ষে __সৌভিক চক্রবর্তী। সৌভিকঃ স্যার, প্রথমেই জানতে চাই, শিশু ও কিশোরদের জন্য লেখার অনুপ্রেরণা কোথা থেকে পান ? বা শুরু টা কিভাবে ? পরিতোষ সরকারঃ ১৯৯৮-২০১০ এই সময়ে আমি গৃহ শিক্ষকতা করেছি, যার ফলে শিশু ও কিশোরদের সাথে খুব নিবিড় ভাবে মেশার সুযোগ আমার হয়েছে। সুতরাং শিশুরাই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। তাদের প্রাঞ্জল হাসি, প্রশ্ন, কৌতূহল, আবদার, দুষ্টুমি, প্রকৃতির সঙ্গে মিশে থাকার সহজ স্বভাব আমাকে বারবার লিখতে শেখায়। আমি বিশ্বাস করি, প্রতিটি শিশুর ভেতরে একটি আলাদা আলাদা পৃথিবী আছে। সেই পৃথিবীতে পৌঁছাতে পারা মানেই শিশু সাহিত্যের জন্ম। আমি তখন থেকেই শিশুদের নিয়ে লেখা শুরু করি। আর, এ প্রসঙ্গে বলে রাখি আমার স্যার ড. দূর্বাদল দত্ত মহাশয় শুরুতে খুব আন্তরিক ভাবে সাহায্য করেছিলেন। এখনো করেন। সৌভিকঃ শিশুদের জন্য লেখা কি বড়দের জন্য লেখার চেয়ে কঠিন ? পরিতোষ সরকার: অবশ্যই। শিশুদের ফাঁকি দেওয়া যায় না। একদম না । তারা কৃত্রিমতা পছন্দ করে না। তাদের ভাষায়, তাদের অনুভূতিতে,...

কবি পরিতোষ সরকারের তিনটে কবিতা

Image
কবি পরিতোষ সরকারের তিনটে কবিতা  অঙ্ক শিখি জীবনের প্রতিটি পাঠে শিখছি বিন্দু- বিন্দু যোগ দেখছি কিভাবে যোগফল বিয়োগ হয়ে যাচ্ছে পেন্সিলে-পেন্সিলে... গুণিতকে বাড়ছে একাকিত্ব- মুঠোর ভেতরে চক্...ডাস্টার...দাগকাঠি... দশমিক আমার বড্ড প্রিয়... তাই, চোখ বুঁজলেই ওকে দেখি আর, আমাদের ঈশ্বর... এখন,সিঁড়ি ভাঙতে ভাঙতে জ্যামিতি হচ্ছি বারবার  ভা গ শে ষে সিটিগোল্ড... ---------------------------------------- ...বনাম ঈশ্বর     সত্যি কথা লিখতে সাহস যুগিয়েছে  আমাদের কবিতা পরিবেশ অথবা আপনি  রাত বাড়ে, কাকেরা ঘুমোই, জেগে থাকে কবিরা আটপৌরে অথবা  ভাঁজ করে রাখা ঐকিক নিয়মের সিঁড়িঘরে  আমি রোদের কথা লিখি বুকের শব্দ মাপি টুকে রাখি বৃষ্টি কোদাল ধরি পাথর ভাঙি পথ বানাই যে লোকটি পুতুলনাচ দেখিয়ে নিজেকে ইংরেজ ভাবে তাঁকে দেখে হেসে উঠি আর নিজেকে জন্মগত পাগল প্রমাণ করি সুতারাং, সাহস' শব্দটা আপনার কাছে বিজ্ঞান হলে, আমার নিকট অন্তরঙ্গ ঈশ্বর ---------------------------------------- পাখিবেলা     অনেক দিন তোমার সাথে দেখা হয়নি আসলে সময় সেভাবে আর আসে না আসে না বুলবুল অথবা দর্জিপাখি দিন দ...