সিগন্যাল স্থির/ অ্যামির হেমব্রম (অচিন্ত)

 
সিগন্যাল স্থির
অ্যামির হেমব্রম (অচিন্ত)

শরীর থেকে আত্মা বেরিয়ে আসতে চাইছে,
আমি যেকোনো মুহূর্তে গলে পড়তে পারি—
বরফ-ঠান্ডা শরীর আর বেপরোয়া চিন্তার ভেতর।

শূন্য রেললাইন কুয়াশায় ঢেকে আছে,
লাল সিগন্যাল স্থির—
মনের ভেতর থপথপে ভয়,
এখনই যেন ঘটে যাবে কোনো বিস্ফোরণ।

ভিড়, কোলাহল, চিৎকার—
কান ঝালাপালা হয়ে যাচ্ছে ধীরে ধীরে।

পাখির পালক হতে চেয়ে
মৃত্যুকেও কখনো ভালোবেসেছি,
শিশুর সাথে মিশতে গিয়ে
নিজেকেও বানিয়েছি শিশু।

এখন শুধু প্রস্তুতি—
ভালোবাসা আর শুকনো ফুলের মধ্যে।

কোনো সমাধান নেই,
আত্মা বেরিয়ে যাবেই।

রেলের পাথরে লেগে আছে রক্ত—
চুমু আর হাত রাখার বিশ্বাসে
আরেকবার বেঁচে ওঠার জন্য
একটু জায়গা দাও তোমার খোলসে,
নয়তো সত্যিই মরে যেতে হবে।

তবু সময় যদি একটু থামে,
শেষবার ভেবে নেব—
শরীর ছাড়ার আগে
একটা সুইসাইড নোট লিখে রেখে যাব।

Comments

Popular posts from this blog

দত্তপুকুরের 'অনুভূতি আবৃত্তি কেন্দ্র'-এর ৫ বছরে পদার্পণ: রবীন্দ্র জয়ন্তীর মঞ্চে শিল্পের এক অনন্য মেলবন্ধন

অশোকনগরে পরিবর্তনের ডাক: নিকাশি, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থাকে হাতিয়ার করে জয়ের লক্ষ্যে বিজেপি

শান্তিনিকেতনে ‘একদুনিয়া’র শুভ সূচনা: প্রযুক্তি ও প্রতিভার নতুন দিগন্ত