আমি সেই নারী/ কলমে গৌ ত ম কু মা র চক্রবর্তী

আমি সেই নারী
কলমে গৌ ত ম  কু মা র চক্রবর্তী 

আমি সেই নারী 
আদিকাল থেকে আজও
পুরুষের মনের মতো হয়ে
সভ্য সমাজে বেঁচে আছি।
আজ‌ও আমাকে আমার
স্বাধীনতার জন্য লড়াই
চালিয়ে যেতে হয় ঘরে বাইরে।

আমি সেই নারী
আজ‌ও আমার নিজস্বতা
বলে কিছু নেই।
আজ‌ও সমান অধিকারের
দাবিতে রাস্তায় নেমে
মিছিল করতে হয়।

আমি সেই নারী
স্বাধীনতার কথা বললে
স্বেচ্ছাচারিতা আখ্যা দিয়ে
আজ‌ও আমার মতকে উপেক্ষা
করে দাবিয়ে রাখা হয়।
কোনো পুরুষ বন্ধুর সঙ্গে
কথা বললে সন্দেহের চোখে
দেখা হয় আবার কোনো সময়
চরিত্রহীন আখ্যা‌‌ও পেতে হয়।

হ্যাঁ আমি সেই নারী
আজ‌ও আমাকে মানুষ উৎপাদনের
যন্ত্র হিসেবেই ব্যবহার করা হয়।
আজ‌ও ট্রেনে বাসে প্রতিনিয়ত
কিছু পুরুষের লোলুপ দৃষ্টি থেকে
নিজেকে বাঁচিয়ে চলতে হয়।

হ্যাঁ আমি সেই নারী 
আমার‌ও একটা মন আছে,
আমার‌ও একটা ভালোলাগা 
অথবা ভালো না লাগার বিষয় আছে,
আমার কিছু ইচ্ছে আছে,
আমার অনেক কিছু করার আছে,
কিন্তু আজ‌ও আমি পরাধীন।

মাঠে ময়দানে নাটকের মঞ্চে
নারী স্বাধীনতার উপর ভাষণ চলে,
অথচো চার দেওয়ালের মধ্যে
নারীদের উপর শাসন চলে।
আমি সেই নারী
যে আজও এই সভ্য সমাজে
এক শ্রেণীর পুরুষের কাছে
নিজের সমস্ত সত্তা বিকিয়ে
টিকে থাকতে হয় মনের যন্ত্রনা নিয়ে।

হ্যাঁ আমি এক নারী বলছি
আমার মতো নারীদের মুক্ত চিন্তা,
মুক্ত স্বাধীনতা, সমান অধিকার ছাড়া,
প্রগতিশীলতার ধ্বজা উড়িয়ে
আমাকে মুক্তি দিতে পারবে কি তুমি ?

            -----------২০ শে মার্চ, ২০২২ -------

Comments

Popular posts from this blog

মানুষ পুড়ছে/ ইলা রায় মল্লিক

দত্তপুকুরের 'অনুভূতি আবৃত্তি কেন্দ্র'-এর ৫ বছরে পদার্পণ: রবীন্দ্র জয়ন্তীর মঞ্চে শিল্পের এক অনন্য মেলবন্ধন

লোডশেডিং করে জেতা' বিরোধী দলনেতা আজ বাংলার মুখ্যমন্ত্রী!