প্রতিদিনের কবিতা :- বসন্তের মেঘ/ কলমে:- অয়ন পত্রনবীশ

প্রতিদিনের কবিতা :- বসন্তের মেঘ 
কলমে:- অয়ন পত্রনবীশ 

বসন্তে নতুন ফুল ফুটেছে 
এখন অনেক পথ হাটা  বাকি 
স্নিগ্ধতায় মিশেছে হৃদয়
তবু অচেতন মনে, 
  আলেয়ার পিছনে ছোটা 
জীবনের রং গুলো 
কোথায় যেন মিলেমিশে একাকার 
নিরবতাই না বলা ,শব্দগুলো কথা বলে 
হয়তো জীবনের দর্পণের ছাপ পড়বে ঠিক 
 সৃষ্টির নেশা যখন মাতোয়ারা মন 
তখন জীবনে রঙের মানে 
গুলো বোঝা যায়। 
সুপ্ত অঙ্কুর একটা প্রাণের কথা বলে 
ছোট্ট একটা হ্যাঁ 
সৃষ্টিকে গড়ে তোলে অনন্তকাল ধরে 
যে পথের প্রান্তরে দাঁড়িয়ে থাকা একজন।
হৃদয়কে স্পর্শ করে প্রথম কুয়াশার মত 
যে ক্ষণে কে মিলিয়ে যায় রোদ্দুর সাথে সাথে 
তুই তো মুক্ত আকাশ, মেঘের মতো ভাসতে থাকে মেঘের ভেলায়। নিজের ভালোবাসাটা
বসন্ত সকাল ,ক্যানভাসে আঁকা থাকে চিরকাল। 
একটু সৃষ্টিকে গুরুত্ব দেওয়া হয়ত জীবনটাকে অনেক বেশি সুন্দর করে তোলে। 
মেঘের রাজ্যে বৃষ্টি আসুক 
সেই বৃষ্টি ভাসিয়ে তুলুক হৃদয়টাকে 
বৃষ্টি হয়েঝরে পড়ুক ভালোবাসার ভূমিতে।

Comments

Popular posts from this blog

মানুষ পুড়ছে/ ইলা রায় মল্লিক

দত্তপুকুরের 'অনুভূতি আবৃত্তি কেন্দ্র'-এর ৫ বছরে পদার্পণ: রবীন্দ্র জয়ন্তীর মঞ্চে শিল্পের এক অনন্য মেলবন্ধন

লোডশেডিং করে জেতা' বিরোধী দলনেতা আজ বাংলার মুখ্যমন্ত্রী!