শিরোনাম - দ্বিচারিতা /কলমে - বিন্দাস ভার্গব

শিরোনাম - দ্বিচারিতা 
কলমে - বিন্দাস ভার্গব 

শহরে মানুষ হাঁটে 
দুদিকে মুখ রেখে ,
একটা আলোয় ভরা,
আরেকটা অন্ধকারে ঢেকে।

মুখে হাসি,অন্তরে বিষ,
সাজতে সাধুর বেস 
স্বার্থে একটু পড়লে ঘা 
হিংসায় নিঃশ্বেস ।

বন্ধুত্বে নামে গড়ে ওঠে 
মিথ্যের এক দেয়াল,
স্বার্থের টানে বদলে যায়
সব আদর্শের জাল।

আজ যে তোমার পাশে, 
কাল সরে যাবে ,
শিয়ালের চিৎকার শুনে 
সেও রং বদলাবে।

বুক ভরা কথা কেউ 
শোনেনা মন দিয়ে,
সবাই ব্যস্ত মুখোশ আঁকতে 
ভুসাে কালি নিয়ে । 

সত্য যেখানে নিত্য হারায়, 
মিথ্যা পায় সিংহাসন,
মানুষ হয়ে মানুষই করে 
মানুষের অবমূল্যায়ন।

একদিন সব ঝরে যাবে 
 মুখোশ পরা বাঁধন,
ফিরে আসবে মানুষ,আবার 
নিরহংকারী এই মন।

তারিখ-৪/৫/২৬

Comments

Popular posts from this blog

দত্তপুকুরের 'অনুভূতি আবৃত্তি কেন্দ্র'-এর ৫ বছরে পদার্পণ: রবীন্দ্র জয়ন্তীর মঞ্চে শিল্পের এক অনন্য মেলবন্ধন

অশোকনগরে পরিবর্তনের ডাক: নিকাশি, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থাকে হাতিয়ার করে জয়ের লক্ষ্যে বিজেপি

শান্তিনিকেতনে ‘একদুনিয়া’র শুভ সূচনা: প্রযুক্তি ও প্রতিভার নতুন দিগন্ত