হরিদাস দারোগা

হরিদাস দারোগা 
বিশ্বজিৎ তালুকদার (অশোকনগর কল্যাণগড়)
-------------------------

হরিদাস দারোগা, গোঁফে দিয়ে তা
 কাজকাম লাটে তুলে ছড়িয়েছে পা,
   
হাটে চলে খটখট, কথা কয় চটপট 
       রেগে গেলে ভাষা তার 
           কেউ বোঝেনা।
  
চোর ধরে জেলে ভরে গেট রাখে খোলা 
         তাকে দেখে লাগে ভয়, 
           মনটা যে ভোলা।

মনটা যে বড় ভালো হরিদাস দারোগার 
             পিস্তল রাখে না যে 
           রাখে না তো তলোয়ার।

  ঘুষ দিলে রেগে যায় মোটা করে চোখ 
          খামচিটা দেবে বলে 
            রেখেছে যে নখ।

Comments

Popular posts from this blog

মানুষ পুড়ছে/ ইলা রায় মল্লিক

দত্তপুকুরের 'অনুভূতি আবৃত্তি কেন্দ্র'-এর ৫ বছরে পদার্পণ: রবীন্দ্র জয়ন্তীর মঞ্চে শিল্পের এক অনন্য মেলবন্ধন

লোডশেডিং করে জেতা' বিরোধী দলনেতা আজ বাংলার মুখ্যমন্ত্রী!