একা পথে হেঁটে/ কলমে বিন্দাস ভার্গব
একা পথে হেঁটে
কলমে বি ন্দা স ভা র্গ ব
চালগুলো সব ফাঁকি,
হিসেব মেলাতে গিয়েই দেখি
কাজ যে অনেক বাকি।
পথের ধারে কত মুখই
আসে আর যায়
মন খুলে সব বলতে গেলে
অন্তরে ভয় পায় ।
একা পথে হেঁটে হেঁটে
ভুলে বসি পথ ,
স্বপ্নগুলো হারায় যেন
চড়ে স্বর্ণ রথ ।
হিসেবহীন দিনগুলোই সব
সাথী হয়ে রয়,
অগোচরে বাড়তে থাকে
মনের অবক্ষয়।
সবাই দেয় নিজের মতো
সুখ-দুঃখের ছোঁয়া,
তবু কেন মনের মাঝে
রয়ে যায় ধোঁয়া।
দুঃখ যদি সাথী হয়েই
পাশে থাকে নীরব,
সুখের আলো এলে সবার
করে কলোরব ।
Comments
Post a Comment