শিরোনাম- ধারাবাহিকতা /কবি- নমিতা ঘোষ বসু


ধারাবাহিকতা 
কবি- নমিতা ঘোষ বসু

শবদাহ সেরে এসে নিজের শরীর গোছাতে বসেছি ।
একটা নয় দুটো নয় চার চারটে অলংকার দিয়ে ।(বিবেক,বুদ্ধি,জ্ঞান,অভিজ্ঞতা) অত্যাধুনিক পদ্ধতিতে ।
যত দুর যাওয়া যায় থামব না কোথাও ।
না নির্জনতায়,না কোলাহলে,না প্রবাহে না প্রহেলিকায়,
না বিষণ্ণতায়, না বিভীষিকায়,না লজ্জ্বায় না লাবণ্যে ।
যতক্ষণ না নিষ্পন্দ হৃদস্পন্দন অন্তসত্বা গম্বুজের মতো তেহাইর মাত্রা অতিক্রম করে ।
লোভাতুর জান্তব আকঙ্ক্ষারা জীর্ণ কেল্লার মতো 
মুখ থুবড়ে পড়বে ।
ঘাটে ঘাটে তৈরি হবে অসংখ্য শ্মশান
আর শসাগরা পৃথিবীর সামান্য এক ঢেলা মাটি দিয়ে পুত্তলিকা বানানো হবে ।
যার পাশে পত্পত্ করে উড়তে থাকবে এক চিলতে কাপড় ওরফে গোত্র হীন পতাকা ।

হ্যাম সব জিন্দা রহে ।
আমরা অদৌ বেঁচে থাকবো তো?
                                         
               ----o-----

Comments

Popular posts from this blog

দত্তপুকুরের 'অনুভূতি আবৃত্তি কেন্দ্র'-এর ৫ বছরে পদার্পণ: রবীন্দ্র জয়ন্তীর মঞ্চে শিল্পের এক অনন্য মেলবন্ধন

অশোকনগরে পরিবর্তনের ডাক: নিকাশি, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থাকে হাতিয়ার করে জয়ের লক্ষ্যে বিজেপি

শান্তিনিকেতনে ‘একদুনিয়া’র শুভ সূচনা: প্রযুক্তি ও প্রতিভার নতুন দিগন্ত