কবিতা : বদলে ফেলো না

 কবিতা : বদলে ফেলো না 

কলমে : অজয় ভট্টাচার্য 

তারিখ : ০৮.০৪.২৬


তুমি তোমার মতোই থেকো 

আমি কখনোই চাই না 

তুমি এতটুকু বদলে যাও।

তুমি বদলে গেলে আজ

বদলে যাবে সব সমীকরণ 

বদলে যাবে তোমার অন্তর মন

এটাই যে আমি চাই না। 

আমার কাছে সবচেয়ে প্রিয় ধন

তোমার সহজ সরল নিষ্পাপ মন 

তোমার বিশুদ্ধ সুন্দর অন্তঃকরণ।

এই আমার পাওয়া অমূল্য রতন।

বদলে ফেলো না তোমার ভাবনা, 

বদলে ফেলো না তোমার রুচি, 

তোমার রুচিশীল সুন্দর মন।

তুমি যেমন আমি তেমন‌ই 

তোমাকে ভালবাসতে চাই 

তোমার বদলে যাওয়া স্বত্ত্বাকে নয়।

বদলে ফেলো না তোমার সরলতা 

বদলে ফেলো না স্বীয় স্বাধীন স্বত্ত্বা

এমনি থেকো সম্পর্কের বোঝাপড়ায়

তুমি থাকো আপন স্বকীয়তায়।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে মনোনয়ন জমা: আরজি কর কাণ্ডের নির্যাতিতার মা প্রার্থী, বিজেপির আক্রমণে তৃণমূল

বসন্ত ও নারী

Privacy & Security