বিভাগ--কবিতা/ শিরোনাম----হারিয়ে যাওয়াটা/ কলমে---নমিতা বসু

বিভাগ--কবিতা
শিরোনাম----হারিয়ে যাওয়াটা,
কলমে---নমিতা বসু
              
হারায়নি কিছুই,
বূকের ভেতর মাথা রাখার অনুভূতি,পিছুটানের পটভূমি,অন্তহীন অপেক্ষা
শীতের প্রথম কুয়াশা শুধু হেমন্তকে বিদায় দিতে গিয়ে অহংকারের উষ্ণতা দেখিয়েছে ।

হারায়নি কিছুই,
সমুদ্রের ঢেউ,উন্মত্ততা,নীল আকাশ,বদলানো মুখের অঁচিল,
ডোবার অল্প জলের ধাক্কায় ছোট্ট ডোঙাটা কাত হয়ে পড়েছিল ।

হারায়নি কিছুই,
নিরাপত্তার আশ্বাস,"আমি আছি তো",শরতের সাদা রং,
কপালের দাগের সাথে আপোসকরা চোখের ভাষা,
শুধু পাঁচিলের কয়েকটা ইঁটের টুকরো বেরিয়ে এসেছিল।

 হারিয়েছে একটাই শুধু হারিয়ে যাওয়াটা।

         ---- 0---

Comments

Popular posts from this blog

দত্তপুকুরের 'অনুভূতি আবৃত্তি কেন্দ্র'-এর ৫ বছরে পদার্পণ: রবীন্দ্র জয়ন্তীর মঞ্চে শিল্পের এক অনন্য মেলবন্ধন

অশোকনগরে পরিবর্তনের ডাক: নিকাশি, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থাকে হাতিয়ার করে জয়ের লক্ষ্যে বিজেপি

শান্তিনিকেতনে ‘একদুনিয়া’র শুভ সূচনা: প্রযুক্তি ও প্রতিভার নতুন দিগন্ত