শুদ্ধ করে দাও /কবি__কর্ণধর মণ্ডল

শুদ্ধ করে দাও 
কবি__কর্ণধর মণ্ডল 

সূর্য তুমি- প্রাণ ভরে দাও 
তোমার আলোর স্পন্দনে,
জাগ্রত করো বিবেক আমার!
চেতনা বোধের সন্ধানে।

শুদ্ধ হোক হৃদয় আমার 
তোমার আলোক ধারাপাতে,
চিত্ত হোক- ভয় শূণ্য!
জীবনের যত চলার পথে।

নির্মল করো- মঙ্গল করো!
আঁধার ভাঙা ভোরে,
তব দৃপ্ত কিরণ- দাও ছড়িয়ে,
ভিক মাগি কর জোড়ে।

পঞ্চ ইন্দ্রিয়- জাগ্রত করো!
তোমার আলোর বিচ্ছুরণে,
ষড় রিপু- নিয়ন্ত্রণের শক্তি জোগাও
প্রার্থনা তাই মম জীবনে।

লোলুপ দৃষ্টি- নাও তুমি কেড়ে,
জ্ঞান দৃষ্টি দাও!
তোমার স্নিগ্ধ আলোর ঝর্ণাধারায় 
অন্তর মোর শুদ্ধ করে নাও!

Comments

Popular posts from this blog

দত্তপুকুরের 'অনুভূতি আবৃত্তি কেন্দ্র'-এর ৫ বছরে পদার্পণ: রবীন্দ্র জয়ন্তীর মঞ্চে শিল্পের এক অনন্য মেলবন্ধন

অশোকনগরে পরিবর্তনের ডাক: নিকাশি, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থাকে হাতিয়ার করে জয়ের লক্ষ্যে বিজেপি

শান্তিনিকেতনে ‘একদুনিয়া’র শুভ সূচনা: প্রযুক্তি ও প্রতিভার নতুন দিগন্ত