শিরোনাম ۔۔۔۔۔۔۔۔۔۔প্রাদেশিক উন্নাসিকত/ কলমে ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔প্রবীর চক্রবর্তী

শিরোনাম ۔۔۔۔۔۔۔۔۔۔প্রাদেশিক উন্নাসিকতা
কলমে ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔প্রবীর  চক্রবর্তী 

আমাদের নিজেদের মাতৃভাষাকেই আমরা 
সম্মান করি না 
তাই অন্য ভাষাভাষীরাও আমাদের উঠতে বসতে অপমান করতে ছাড়ে না ,
আমাদের নিজেদের মাতৃভাষাতেই 
 সকল কথা বলবো 
সেটাই হোক আজ থেকে 
সব বাঙালির সংকল্প ,
বাঙালী ভাই বোনেদের ভালোবাসায় 
সাদরে আগলে রাখবো 
ভিনরাজ্যে মানবো না 
বাংলা ভাষা ও বাঙালীর অপমান 
এই আমরাও তোমাদের করবো না ,
ভারতীয় বলে সম্মান 
জানি জানি এটাও একরকম 
প্রাদেশিক উন্নাসিকতা ,
বাংলা ভাষায় কথা বলি তাই 
আমরা বাংলাদেশী এটা কেমন কথা ?
সেরার সেরা মিষ্টি ভাষা 
বাংলা ভাষাই মোদের গর্ব আশা ,
হিন্দিতে মোটাবাবু তোমাদের মিথ্যা ভাষণ 
আদৌ শুনবো না তোমাদের প্রবচন ,
সয়েছি অনেক তোমাদের মিথ্যা 
আশ্বাস ঝুড়ি ঝুড়ি আর না  
আর না  আর না |
......
লেক গার্ডেন্স ,  কলকাতা ۔۔۔۔۔۔ পঁয়তাল্লিশ 
তারিখ ۔۔۔۔۔۔۔۔কুড়ি শে এপ্রিল দুই হাজার ছাব্বিশ 

Comments

Popular posts from this blog

দত্তপুকুরের 'অনুভূতি আবৃত্তি কেন্দ্র'-এর ৫ বছরে পদার্পণ: রবীন্দ্র জয়ন্তীর মঞ্চে শিল্পের এক অনন্য মেলবন্ধন

অশোকনগরে পরিবর্তনের ডাক: নিকাশি, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থাকে হাতিয়ার করে জয়ের লক্ষ্যে বিজেপি

শান্তিনিকেতনে ‘একদুনিয়া’র শুভ সূচনা: প্রযুক্তি ও প্রতিভার নতুন দিগন্ত