ছড়া: গরম / স্ব্ণা তালুকদার

ছড়া: গরম 
স্ব্ণা তালুকদার

গরম টা রেগে আগুন, তেড়ে আসে দুপুর,  
ঘাম ঝরে যায়, ফ্যানের হাওয়া চুপুর।  
রাস্তাঘাটে পিচ গলেছে, জুতোয় লাগে আঠা,  
আম কাঁঠালের রসে ভিজে, মন করে নাচা গাঁঠা।  

গরম এলে আইসক্রিমে, ভিড় জমে যায় মোড়ে,  
ডাবের জলে,এসি ছাড়লে প্রাণটা জুড়ায় ধীরে।  
পুকুর জলে ঝাঁপ দিয়ে ভাই, পানি ও তো গরম 
গরম ব্যাটা বেশি নেই তার শরম 

 রোদে পুড়বে মাথা  
বের হলে নাও ছাতা

সন্ধ্যা হলে কারেন্ট গেলে, হাতপাখাটা নড়ে,  
মা গল্প শোনাই, তালপাতার ওই ঘরে।  
রাতের বেলা ছাদে শুয়ে, দেখি ওই তারা   
গরম চাই না তোমার ছুটি
বানাবো না গরম গরম রুটি
  তুমি যতই জ্বালাও,
 বৃষ্টি দেবে মেলা।

Comments

Popular posts from this blog

মানুষ পুড়ছে/ ইলা রায় মল্লিক

দত্তপুকুরের 'অনুভূতি আবৃত্তি কেন্দ্র'-এর ৫ বছরে পদার্পণ: রবীন্দ্র জয়ন্তীর মঞ্চে শিল্পের এক অনন্য মেলবন্ধন

লোডশেডিং করে জেতা' বিরোধী দলনেতা আজ বাংলার মুখ্যমন্ত্রী!