পরশমণি ছোঁয়াও প্রাণে/ কবি__কর্ণধর মণ্ডল

পরশমণি ছোঁয়াও প্রাণে
কবি__কর্ণধর মণ্ডল

বিপর্যস্ত মৃত্যু'বাণে জর্জরিত, এই বিশ্ব-নিখিল মর্মাহত,
হে অম্বর হে প্রকৃতি- রিক্ত'বক্ষে করো অমৃতসুধা বর্ষণ!
প্রাণের পরে ছড়াও বাঁচার সঞ্জীবনী।
মৃত্যু উপত্যকা হোক ধ্বংস,
যত জরা-ব্যাধি হোক নিমেষে নিঃশেষ,
মানবজাতি ফিরে পাক বাঁচার অভয় বাণী।

নববর্ষের এই শুভাগমনে....
বিশ্ব মানবজাতির আশাহত প্রাণে,
কুড়িয়ে নিক বুকভরা মুঠো মুঠো তৃপ্তির শ্বাস।
মহাশুণ্যে নিষ্প্রাণ হয়ে প্রজ্বলিত তারারা,
পরম স্নেহে ভরিয়ে দিক, আলোয় আলোয়-
বিশ্ব-প্রকৃতির প্রতিটি কোণায় কোণায়!
আবার নতুন করে নব জাগরণের বার্তা বয়ে আনুক!
শান্ত-স্নিগ্ধ-নির্মল প্রকৃতি।

ধরণীর বুকে রচিত হোক....
জীবনের নব-চেতনার, নব-ইতিহাস!
মেঘেদের উড়ো চিঠি আনুক বার্তা বহন করে-
একগুচ্ছ স্নিগ্ধতা, নির্ঝর বারিষ বর্ষণে।
এ সংবাদ হোক জীবনের মহামন্ত্র!
এ সংবাদ হোক ধরাবক্ষে, বিশ্ব-শান্তির নব সূচনা।
হে অম্বর! তোমার পরশমণি ছোঁয়াও প্রাণে......!
উপরে উক্ত কবিতার উপর নির্ভর করে ছবির জন্য কিছু প্রম্পট চাই

Comments