শিরোনাম -কবির মানসিকতা/ কলমে -বিন্দাস ভার্গব

শিরোনাম -কবির মানসিকতা
কলমে -বিন্দাস ভার্গব

“আমি কবি, বড় কবি,
শব্দ আমার দাস,”
কথার ভেতর খুঁজে পাওনি
বন্ধু কোন বিশ্বাস?

কলম হাতে ঝড় তুলি
কাগজ জুড়ে আগুন
মানুষটা আমি বড়ো কঠিন
হৃদয় আসেনি ফাগুন ।

সবাইকে যে কথায় ছোট করে,
তুলনা করে নিজে আকাশ,
কিন্তু তার মনের ভিতরে সদাই
অন্ধকারের বসো বাস।

মানুষ লিখে প্রতিবাদী হয় ,
অন্যায়ের বিরুদ্ধে জ্বলে,
নিজের আয়নায় নিজের মুখ
একবারও কি চোখ মেলে?

খাতার পাতায় সাজানো শব্দ,
দেয়ালে ঝোলানো গর্ব,
মানবতা আজ পড়েই  থাকে
করছে তারই খর্ব ।

কবি হওয়া সহজ কথা নয়,
শব্দেই হয় পরিচয়,
মানুষ না হলে কবিতা লিখে
কিসের দেখাও অভয়!

বলি আগে মানুষ হও,
তারপর কবিতা লেখো,
হৃদয়হীন কবিতায় ঝড় তুলে
অকারণ নিজেকে দেখো।
.........
তারিখ -২৪/৪/২৬

Comments

Popular posts from this blog

দত্তপুকুরের 'অনুভূতি আবৃত্তি কেন্দ্র'-এর ৫ বছরে পদার্পণ: রবীন্দ্র জয়ন্তীর মঞ্চে শিল্পের এক অনন্য মেলবন্ধন

অশোকনগরে পরিবর্তনের ডাক: নিকাশি, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থাকে হাতিয়ার করে জয়ের লক্ষ্যে বিজেপি

শান্তিনিকেতনে ‘একদুনিয়া’র শুভ সূচনা: প্রযুক্তি ও প্রতিভার নতুন দিগন্ত