শিরোনাম--বৃত্তের ভেতর চাবি/ কলমে--নমিতা বসু


বিভাগ--কবিতা 
শিরোনাম--বৃত্তের ভেতর চাবি
কলমে--নমিতা বসু

                   
 বৃত্তের ভেতর চাবি
শীত খুইয়েছি কিছু আগে ,

জমানো জল নোঙর বাইতে শেখায়

বিদেশ বিভুঁইয়ে আবেগ টুকু আগলে রাখি।

সঞ্চয় বলতে শব্দের ঘরে বেশ কিছু শাদা কাগজ
কিছুটা অসুখ কিছুটা বিলাপ কিছুটা অধিকারের প্রকোপ ।

রাত চিৎ শোয়, সকাল খোঁড়ায 
বিসর্জনের হাতে পুরোটাই আমি ।
তবুও মোমবাতি জ্বেলে আমিষ চোখে
আকাশের তারার হাসি দেখি।

                -----------0-----

Comments