শিরোনাম- রাষ্ট্র /কবি ইলা রায় মল্লিক


রাষ্ট্র 
ইলা রায় মল্লিক 

রাষ্ট্র রাষ্ট্র বলে যত চেঁচাও দলে দলে ,
রাষ্ট্র বলে নেই তো কিছুই রয়েছো মায়া জালে।
পেন্সিলের মাথাটি ছুঁচলো করো 
আরো আরো বেশি ছুঁচালো। 
মানচিত্রে লাগাও দাগ 
জন্ম নিক অনেকগুলো দেশ।

পেন্সিলের দাগ পড়ল নদে,
রাস্তা কিংবা ঘরে, 
পেন্সিলের সূচালো দাঁত পড়লো দেখো, গর্ভধারিনীর পেটে।
অর্ধেক থাকে একটা দেশ আর অর্ধেক অন্য, 
কাটবি নাকি মায়ের পেট 
ওরে নতুন রাষ্ট্র বোন্য?
কাটরে কাট
ঢুকিয়ে দে পেন্সিলের ওই ছুঁচালো দাঁত,
নীল পৃথিবী মায়ের রক্তে ভাসছে 
 নদী-নালা-ঘাস।
নীল পৃথিবী বদলে লাল 
অন্য গ্রহ দেখি, 
মানুষের পৃথিবী নইরে আজ 
 পিশাচের ছবি আঁকি।।

Comments

Popular posts from this blog

দত্তপুকুরের 'অনুভূতি আবৃত্তি কেন্দ্র'-এর ৫ বছরে পদার্পণ: রবীন্দ্র জয়ন্তীর মঞ্চে শিল্পের এক অনন্য মেলবন্ধন

অশোকনগরে পরিবর্তনের ডাক: নিকাশি, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থাকে হাতিয়ার করে জয়ের লক্ষ্যে বিজেপি

শান্তিনিকেতনে ‘একদুনিয়া’র শুভ সূচনা: প্রযুক্তি ও প্রতিভার নতুন দিগন্ত