প্রণাম গ্রহণ করো নির্মম/ কলমে- ইলা রায় মল্লিক

প্রণাম গ্রহণ করো নির্মম।
কলমে- ইলা রায় মল্লিক

প্রণাম গ্রহণ কর নির্মম।
আজ সকালে প্রাতঃ ভ্রমণে বেরিয়েছিলাম ।
ঘর ছেড়ে দু এক পা এগোতেই 
এক খুব মিষ্টি চেনা গন্ধ…
 পাতার ফাঁকে ফাঁকে মুকুল গাছকে দিয়েছে ঢেকে।
 বাজারের ভেতর দিয়ে হাঁটছি, হঠাৎ গজিয়ে ওঠা দোকানগুলোর ঝাঁপ বন্ধের ফাঁক দিয়ে একটা দুটো সবুজ হলুদ পিচকারি বেরিয়ে আছে ।
তাইতো দুদিন বাদেই দোল।
 হঠাৎ ফিরে গেলাম ছেলেবেলার দেশে। 
তখন এই সময় পরীক্ষা চলত, বার্ষিক পরীক্ষা
চলত।
নানান বাধা বাড়ি থেকে, এ বছর রং খেলা যাবে না ,জ্বর হবে ,পরীক্ষা চলছে ,বেলুন পিচকিরি তো একেবারেই না ।
কে কার কথা শোনে -কান্না আর বাইনার মেলবন্ধনে বাবা রং পিচকিরি বেলুন কিনে দিতে বাধ্য। 
কত পলাশ ফুল কুড়িয়ে দিতাম মাকে, আর মা তা দিয়ে রং তৈরি করে দিতেন। আমাদের ঘরের পূব কোণে একটা শিমুল অশোক আর কয়েকটা রুদ্র পলাশের বাগান ছিল সেখানেই রং খেলতে চলে যেতাম বড়রা ধরতো গান-ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল
হঠাৎ করে একটা ঝাপুটে শব্দ
তাকিয়ে দেখি বাজারের পূব কোণে হ্যাঁ হ্যাঁ পূব কোণে ন্যাড়া অশ্বথ গাছের নিচে ঝরা পাতার মধ্যে দাঁড়িয়ে গায়ে জীর্ণ কা৺থা জড়ানো চামড়া কুচকে যাওয়া বৃদ্ধা মা চাদর ঝাপটাচ্ছে হয়তো ঝরে যাওয়া পাতার মধ্যেই ছিল তার কাল রাতের ঠিকানা।
ওই অশ্বথ গাছের দিকে তাকিয়ে বললাম  
প্রণাম গ্রহণ করো নির্মম
প্রণাম গ্রহণ করো নির্মম।


Comments

Popular posts from this blog

দত্তপুকুরের 'অনুভূতি আবৃত্তি কেন্দ্র'-এর ৫ বছরে পদার্পণ: রবীন্দ্র জয়ন্তীর মঞ্চে শিল্পের এক অনন্য মেলবন্ধন

অশোকনগরে পরিবর্তনের ডাক: নিকাশি, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থাকে হাতিয়ার করে জয়ের লক্ষ্যে বিজেপি

শান্তিনিকেতনে ‘একদুনিয়া’র শুভ সূচনা: প্রযুক্তি ও প্রতিভার নতুন দিগন্ত