শিরোনাম- বাউল/ কবি- ইলা রায় মল্লিক


বাউল 
কবি- ইলা রায় মল্লিক 

ওগো বাউল-
মাটির গান গাও....। 
ধুলো মাখা ওই চরণ দুখানি 
চন্দন বর্ণায়।
ওগো বাউল-
হেঁটে চলেছ হাজার পথ ধরে,
 তার কথা কও।

বাউল যখন গান ধরল 
উড়লো ধুলোবালি ,
এদিক ওদিক করছে তারা কত কানাকানি ,
কিসের কথা !কিসের কথা! বোঝাই যখন সাড়া মাটি খুঁড়ে প্রাসাদ ওঠে 
লুকোয় সাঁওতাল পাড়া।।

রাঙ্গামাটি ঢাকছে ইটে,
 সোনাঝুরি কাঁপছে শীতে,
 যে মাটিতে মাদুর পেতে বসত বাউল মাটির কোলে,
হাত বসিয়ে লোভের থাবা। 
কাড়ছে দেখো মাটির গন্ধ ,
রাঙ্গামাটিরবাউল কাঁদে 
হাতে নিয়ে একতারা।।

Comments

Popular posts from this blog

মানুষ পুড়ছে/ ইলা রায় মল্লিক

দত্তপুকুরের 'অনুভূতি আবৃত্তি কেন্দ্র'-এর ৫ বছরে পদার্পণ: রবীন্দ্র জয়ন্তীর মঞ্চে শিল্পের এক অনন্য মেলবন্ধন

লোডশেডিং করে জেতা' বিরোধী দলনেতা আজ বাংলার মুখ্যমন্ত্রী!