কবিতা- অপেক্ষা

 কবিতা- অপেক্ষা 

 সুনীধি দাস


আচ্ছা অপেক্ষা কী ?? 

অপেক্ষা!! অপেক্ষা হলে এক নিবিড় অনুভূত

এই যেমন ধরো 

ICU - এর দরজার সামনে দাঁড়িয়ে প্রিয় মানুষটির সুস্থতার অপেক্ষা । 

হাঁটতে না পারা মানুষটির গোটা পৃথিবী ভ্রমণ করার অপেক্ষা । 

অন্ধ মানুষ টার সুন্দর পৃথিবীটা কে দেখার অপেক্ষা ।

বার বার হেরে যাওয়া মানুষ টার জেতার অপেক্ষা ।

একটা গরিব মানুষের দুবেলা দুমুঠো খেতে পাওয়ার অপেক্ষা । 

ঘর থেকে দূরে থাকা মানুষটার ঘরে ফেরার অপেক্ষা । 

কথা বলতে না পারা মানুষ টার কথা বলার অপেক্ষা ।

অনাথ বাচ্চা টার মা বাবার স্নেহ পাওয়ার অপেক্ষা ।

একটা মেয়ের ৯ মাস পর মা ডাক শোনার অপেক্ষা । 

প্রিয় মানুষটি ছেড়ে চলে যাওয়ার পরও মানুষটির ফেরার অপেক্ষা । 

শীতের ঝড়ে পরা শুকনো পাতা গুলো নতুন করে জন্মানোর অপেক্ষা ।

একটা বেকার ছেলের চাকরি পাওয়ার অপেক্ষা ।

মা হারানো ছেলেটার মা ডাকের অপেক্ষা । 

সবথেকে পচ্ছন্দের জিনিসটা হারানোর পরও সেই জিনিসটা খুঁজে পাওয়ার অপেক্ষা । 

একটা ঝড়ে পড়া ফুলের ভগবানের চরণে স্থান পাওয়ার অপেক্ষা 

অপেক্ষা এমনি এক অনুভূতি ।। 

 

                         

Comments

Popular posts from this blog

পানিহাটিতে মনোনয়ন জমা: আরজি কর কাণ্ডের নির্যাতিতার মা প্রার্থী, বিজেপির আক্রমণে তৃণমূল

বসন্ত ও নারী

Privacy & Security